অ্যাপে অ্যাকাউন্ট মোছার সুযোগ বাধ্যতামূলক করছে অ্যাপল

৯ অক্টোবর, ২০২১ ০২:২৮  
ডিভাইস থেকে অ্যাপ মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীর অ্যাকাউন্টও মুছে ফেলার সুযোগ রাখতে হবে ডেভলপারদের। আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে এই বিধি বাধ্যতামূলক করছে অ্যাপল। ম্যাক ওএসের জন্য নতুন রিপোর্টিং টুলের বিষয়টি নিশ্চিত করার সময় নতুন এই নিয়মের ওপর আলোকপাত করেছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, ডিভাইস থেকে অ্যাপ মুছে দেওয়া সহজ হলেও, আলাদা অ্যাকাউন্ট খোলার কারণে অ্যাপের নির্মাতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা অনেক সময়েই বেশ কঠিন কাজ। সেই বিবেচনায়, অ্যাপলের নীতিমালা পরিবর্তনকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকেই দেখছেন প্রযুক্তি ভক্ত ও বিশেষজ্ঞরা। এর আগে গত জুন মাসের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে নতুন এই নীতিমালার ঘোষণা দিয়েছিলো অ্যাপল। এবার তা বাস্তবায়নের তারিখ বেধে দেয়ার পাশাপাশি আইওএস ১৫ দিয়ে প্রযুক্তি ভক্তদের নজরে আসা নতুন অ্যাপ রিপোর্টিং টুলের বিষয়টিও নিশ্চিত করেছে অ্যাপল।